Monday , 14 February 2022 | [bangla_date]

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও রেনু একরাম, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যানগন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ রায়হান চৌধুরী রকি ও বনিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জানান, সভায় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যেই আমরা উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ শুরু করেছি। এতে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি। পাশাপাশি ডিসেম্বর/২০২১ মাসে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে আটোয়ারী থানা নির্বাচিত হওয়ায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মহোদয়কে আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ শিক্ষক কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আনোয়ার চেয়ারম্যান ও শরিফুল সম্পাদক

কাহারোলে সড়ক দূঘটনা, ঝুঁকিমুক্ত পরিবহন ও নিরাপদ সড়কের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আগামীতে এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকবে দেড় ভরি সোনা চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মা ইলেকট্রনিস

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

বীরগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২য় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বোদা-দেবীগঞ্জে শিক্ষা উন্নয়ন তহবিল’ গড়ে তুলতে চান অধ্যাপক এমরান

কাহারোলে পাটের দাম ভালো

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

কাহারোলে লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ