Tuesday , 15 February 2022 | [bangla_date]

এসএবিডির নতুন কমিটি গঠন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাককে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুজন আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রবিবার(১৩ জানুয়ারি -২০২২) রাত সাড়ে ৮টায় জুম মিটিংয়ে আলোচনা শেষে এসএবিডির সাবেক সভাপতি গোপেশ শর্মা ও সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান আসিফ আংশিক কমিটি ঘোষণা করে আগামী এক বছরের অনুমোদন দেন। গঠন করা নতুন কমিটিতে সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন চন্দ্র রায় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আতিকুল রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না আরিফ, সাংগঠনিক সম্পাদক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী জিহাদ হাসানকে করা হয়েছে। উল্লেখ্য যে, ঢাকায় অধ্যায়নরত বীরগঞ্জের কিছু মেধাবী এবং উদ্যোমী শিক্ষার্থীদের প্রচেষ্টায় ২০০৯ সালে আত্মপ্রকাশ করে স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) ছাত্র সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বীরগঞ্জ ও বীরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতি বছর ঢাকাস্থ বীরগঞ্জ বাসীর মিলন মেলা নামে খ্যাত বার্ষিক বনভোজন, মেডিকেল ক্যাম্প, মেধাবী গরিব শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, বৃত্তি প্রদান, উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মশালা, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মানুষদের এসএবিডি এ্যাওয়ার্ড প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সকলদের সংবর্ধনা প্রদান সহ বেশ কিছু কাজ করে যাচ্ছে সংগঠনটির সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি বীরগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রেরণায় এগিয়ে যাচ্ছে। এ কমিটি ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বহাল থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে –রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

সচেতন সংঘ-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

খানসামায় ৩দিন ব্যাপী ফলমেলার উদ্বোধন

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

বীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা