Wednesday , 9 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ হামিদুর রহমান (৪০) নামে মৃত্যু হয়েছে । ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোঃ হামিদুর রহমান বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি কাশিডাঙ্গা গ্রামের মৃত হাকিম উদ্দিন সরকারের ছেলে ও ইঞ্জিনিয়ার মোঃ ফজলুর রহমানের ছোট ভাই , বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের বড় ভাই। বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ এর মামাত ভাই । মোঃ হামিদুর রহমান তার পরিবারে দুটি মেয়ে ও তার স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন । বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজটির অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন হামিদুর রহমান, কলেজ গেটের সামনেই অপর দিক থেকে আসা একটি পল্লী বৈদ্যূতিক পিলার বহনকারী ভ্যানে থাকা পিলার বুকে লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মেয়ের কোন ক্ষতি হয়নি। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল আনাম বন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মোঃ হামিদুর রহমানের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন– বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, এডভোকেট সৈয়দ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মাহবুবুর রহমান, সহ সকল স্তরের মানুষেরা তার আত্মার মাগফেরাত কামনা করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে, মিয়ানমারের আপত্তি খারিজ

শেখ কামালের জন্মদিন আজ

বীরগঞ্জে হ’ত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে

চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে দিনাজপুরে কর্মশালা

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপু,সম্পাদক সাদেক

বোচাগঞ্জে জঙ্গবিাদ ও মৌলবাদ বরিোধী মানববন্ধন

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবাসহ আটক -১