Wednesday , 2 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনায় শনাক্ত ৬৩ শতাংশ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একদিনের ব্যবধানে ৬৩ দশমিক ৩৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
বুধবার সিভিল সার্জনের এক প্রতিবেদনে বলা হয়, জেলায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৫৮ শতাংশ। ওই দিন ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় এন্টিজেন টেস্টে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের ও আরটি পিসিআর ল্যাবে ৬ জনের মধ্যে ৪ জনের মোট ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, সক্রিয় রোগীদের ৪০৭ জন হোম আইসোলেশনে রয়েছেন ও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেলায় শুরু থেকে এ পর্যন্ত ৩২৩৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত মারা গেছেন ২৪২ জন।
পহেলা জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যান নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মহান মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও নারী শিক্ষা, নারী উন্নয়নে সরকারের কার্যাবলী নিয়ে উন্মুক্ত বৈঠক !

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ বর্তমানে চীন-মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে : অর্থমন্ত্রী

স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

ঠাকুরগাঁওয়ে মিল বন্ধ রেখেও সরকারি বরাদ্দ নিচ্ছেন চালকল মালিকরা

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে প্রেস রিলিজ