Tuesday , 1 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযানে মেয়র

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার উদ্যোগ্যে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের উপরে ফুটপাত দখলকৃত দোকানদারদের ডেকে বিভিন্ন মালামাল সরিয়ে নিতে বলেন মেয়র। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস কাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, দ্রৌপদী দেবী আগারওয়ালা, ওয়ালিউর রহমান ওলিসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, এভাবে ফুটপাত দখলের ফলে ভয়াবহ যানযট লেগেই থাকে, সাধারণ মানুষদের চলাচল করতে সমস্যা হয়। বারবার দখলদারদের নোটিশ পাঠানো হলেও লাভ হয়নি; তাই আজকে পৌরসভার পক্ষ থেকে মুক্ত অভিযান পরিচালনা করলাম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান

আটোয়ারীতে সহকারী শিক্ষকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া

পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের আয়োজনে সেমিনারে সনদধারী ছাড়া কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবে না -বিচারপতি নিজামুল হক

আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

বিরল বাজার বণিক সমিতির কমিটি গঠন

রানীশংকৈলে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

বাঁচে থাকিতে মুই কি আর বয়স্ক ভাতা পাম বাহে!

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল

হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ !