Wednesday , 16 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বৈদ্যতিক কারিগর শ্রমিকদের মৃত্যু ভাতা প্রদান

ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে বেসরকারী বৈদ্যতিক শ্রমিকদের মাঝে এককালিন মৃত্যু ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে।
বে-সরকারী বৈদ্যতিক কারিগর শ্রমিক ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও নিউ মার্কেটে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ভাতা প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি আব্দুল কালাম মো: মসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলঅ মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি শ্রী সনাতন পাল, সাবেক সাধারন সম্পাদক আরফান আলী, শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মনির হোসেন। আরো বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাহাবুব, সদস্য সোহেল রানা। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ ভাতা প্রদান অনুষ্ঠানে দুজন শ্রমিকের পরিবারের হাতে ১৫ হাজার করে মৃত্যু ভাতার চেক এবং ৫ জন অসুস্থ্য শ্রমিককে চিকিৎসা ভাতার চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এ বছরের গমের আবাদ কমেছে !

বোদা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা

মাদক ও দাদন ব্যবসায়ী আনোয়ারুলের মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার হাত থেকে জানমাল রক্ষায় দিনাজপুর প্রশাসনের সাহায্য চাইলেন ভুক্তভোগীরা

বোচাগঞ্জে রহিমা খাতুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার ও প্রতিষ্ঠানের সভাপতি সহ ৪জনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী

হরিপুরে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ

উৎসবমুখর পরিবেশে শতবর্ষী প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমবিএসকের উদ্দোগ্যে কৃষি-মৎস্য ও প্রানি সম্পদ খাতের সফল খামারি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠান

মৎস্য সপ্তাহ উদযাপনে তেঁতুলিয়ায় মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ জামিয়া নূরে মাদীনা মাদরাসার ভিত্তিপ্রস্থর উদ্বোধন

দিনাজপুরে ৮৪৪ ভোটকেন্দ্রের ৬৪ শতাংশ ঝুঁকিপূর্ণ