Sunday , 6 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক আগুনে ৩ টি ঘড় পুড়ে ছাই , ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরা গ্রামের বৈদ্যুতিক আগুনে মোঃ আবু তাহেরের তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে আবু তাহেরের ঘরে বৈদ্যুতিক আগুন লাগে। এতে তার শয়নকক্ষ সহ মোট ৩টি ঘর পুড়ে যায়। মোঃ
আবু তাহের জানান, আমাদের ঘরের উপর বৈদ্যুতিক তার আছে। আর আজকে বিকালে আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে আকস্মিকভাবে শয়নকক্ষে শক সার্কিটে আগুন লাগে। এতে প্রাণ হানি না হলেও ঘরে থাকা আসবাবপত্র টিভি, ফ্রিজ, ফ্যান থেকে শুরু করে কোন কিছুই রক্ষা করা যায়নি। মোঃ আবু তাহের আরও জানান, আমার ছোট ভাই মোঃ তোফাইল হোসেন কিছু দিন আগে তার নতুন গৃহ নির্মাণের কাজ শুরু করে। তাই তার ঘরের কিছু আসবাবপত্র ও ঘর নির্মাণের জন্য নগদ ৭ লাখ টাকা আমার ঘরে রেখে দিয়েছিল সেগুলোও পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ফায়ার ফাইটার মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে যাই কিন্তু আমরা পৌঁছানোর আগেই ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ও আগুন নিভে গেছে। মোঃ তোফাইল হোসেনের ছেলে মোঃ তারেক হোসেন জানান, আকাশে বৃষ্টি থাকার ফলে আগুনের তীব্রতা বেশি না থাকায় আশে পাশের অন্যান্য কারও ক্ষতি হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিযনের সদস্যদের মাঝে এককালিন অনুদান বিতরণ

লায়ন্স ক্লাব অক্টোবর মাস উপলক্ষ্যে শিশু নিকেতনের এতিম কন্যাদের মাঝে বস্ত্র বিতরণ

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যৌথবাহিনীর অভিযান, ৩ বাস কাউন্টারে জরিমানা

বীরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত

রাণীশংকৈলে এসএসসি ’৯৭ব্যাচের(রংপুর বিভাগ) শীতবস্ত্র(লেপ) বিতরণ

ঘুষের অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরের বদলি বাতিল, তদন্তে তিন সদস্যের কমিটি