Thursday , 3 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিসে আগুন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার ৩টি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুৃর্বৃত্তরা। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে এসব অফিসে আগুন দেওয়ার অভিযোগ তুলেছেন প্রার্থী ও তার সমর্থকরা। নৌকা মার্কার প্রার্থী নোবেল কুমার সিংহ ও তার সমর্থকরা জানান, ২ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ২ টার পরে নির্বাচনী প্রচারনা শেষে নিজ নিজ বাড়ি ফিরে যান কর্মীরা।সকালে ঘুম থেকে উঠে্ই লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখতে পান যে,সেনুয়া ইউনিয়েনের মংলু মার্কেট,বিমল মার্কেট ও কিসামত চামেশ্বরী মাদাসা সংলগ্ন নির্বাচনী অফিস পুড়ে গেছে।রাত ২ টার পর যে কোন সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসব অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এতে প্রার্থীর ব্যানার পোষ্টার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও পুড়ে যায়।ফলে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে।খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের অভিযোগ,বিএনপি সমর্থিত মোটর সাইকেল মার্কার প্রার্থী মতিউর রহমান মতির কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মাঝে আতংক তৈরী করার জন্য তারা একর পর এক ঘটনা ঘটিয়ে আসছে।
আগামী ৭ ফেবুব্রুয়ারী সেনুয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এখানে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর মাসব্যাপী  শীতবস্ত্র বিতরণ কর্মসূচী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

বীরগঞ্জে জমি সংক্রান্ত মামলায় আটক -১

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিশেহারা বিএনপি’র এখন একমাত্র পথ সন্ত্রাস এবং ষড়যন্ত্র -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

হাবিপ্রবিতে “3 Days Writing Skills Workshop on Write It Right” শীর্ষক কর্মশালা