Wednesday , 2 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির নতুন কমিটিতে সভাপতি-রাজিউর, সম্পাদক-তোজাম্মেল

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির নির্বাচিত ১৫ সদস্যের মধ্যে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের সভাকে আয়োজিত সভায় অধ্য রাজিউর রহমান সভাপতি ও এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পরেশ চন্দ্র সেন ও মাহমুদ হাসান রাজু, সহ সম্পাদক- তসকিন উদ্দিন আহমেদ ও আব্দুস সউদ, কোষাধ্য ডা. মেরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মুহ. সাদেক কুরাইশী, মো. আব্দুল গোফরান, মো. আব্দুল লতিফ, আনিসুল হক চৌধুরী, মো. সাইফুর রহমান, এসএমএ মঈন, এসএম শামসুজ্জামান দুলাল ও আকরাম হোসেন মিঠু। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কমিটির সদস্যদের মধ্যে পদ বণ্টন করে দেন। প্রধান নির্বাচন কমিশনার আবু হোসেন সভায় তা পাঠ করে শোনালে উপস্থিত সকলে তা সমর্থন করলে কমিটি অনুমোদন করা হয়। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের সভাকে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও- ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সকলের সস্মতিতে আগামী তিন বছরের জন্য ১৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ঠাকুরগাঁওয়ে চক্ষু শিবির পরিদর্শন করেছেন জার্মানির প্রতিনিধি দল

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

আটোয়ারীতে এক প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার পরে গিয়েও পাওয়া যায়নি ৫ শিক্ষককে

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

বীরগঞ্জে শিশু নুসরাত হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের

রংপুরে ৩শ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক

শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান