Saturday , 12 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহের দায়ে বর-কনে পরিবারকে জরিমানা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলায় বাল্য বিবাহের দায়ে বর-কনের পরিবারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৫ হাজার জরিমানা করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকার আলিম উদ্দিনের কন্যা ১০ম শ্রেণির নুসরাত জাহান সুমাইয়া (১৬) সাথে সদর ইউনিয়ন তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের আব্দুল খালেকের পুত্র হেলাল উদ্দিনের সাথে বিয়ের আয়োজনের খবর পেয়ে এই বিয়ে প্রতিরোধ করেন ইউএনও।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর-কনের পরিবারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিট্রেট সোহাগ চন্দ্র সাহা । এদের মধ্যে বরকে ৩০ হাজার, মেয়ের বাবাকে ২০ হাজার ও মেয়ের চাচাকে ৫ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, শুক্রবার দুপুরে তিরনইহাট দৌলতপাড়া গ্রামে দশম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে প্রতিরোধ করি। বাল্যবিবাহ দন্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের দায়ে বর-কনের উভয় পরিবারকে পঞ্চান্ন হাজার জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, খবর পেলেই প্রতিরোধ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অপহরণ মামলার আসামী গ্রেফতার

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

বীরগঞ্জে এনএটি পি – ২ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় প্রথম আসামি মাদক ব্যবসায়ী জহিরুল আটক