Monday , 7 February 2022 | [bangla_date]

নৃ-তাত্বিক জনগোষ্ঠীর কাছ থেকে দেশপ্রেমের শিক্ষা নেয়া উচিত বিএনপি’র -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশের নৃ-তাত্বিক জনগোষ্ঠীর কাছ থেকে দেশপ্রেমের শিক্ষা নেয়া উচিত বিএনপি’র এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। কারণ নৃ-তাত্বিক জনগোষ্ঠীর প্রত্যেকেই দেশপ্রেমে উজ্জীবিত। আর বিএনপি’র বর্তমান কার্যকলাপে এটা প্রমাণিত তাদের মধ্যে দেশপ্রেম নেই।
সোমবার (৭ ফেব্রæয়ারি ২০২২) দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণকালে এসব কথা বলেন।
এসময় উন্নত জাতের ক্রসবীড বকনা প্যাকেজের অনুদান হিসেবে ১৩টি পরিবারকে ১টি করে ক্রসবীড বকনা, ১২৫ কেজি দানাদার খাবার এবং গৃহ নির্মান উপকরণ হিসেবে ১শ স্কয়ার ফিট ঢেউটিন, ৪টি আরসিসি পিলার ও ১৯০টি ইট বিতরণ করা হয়। এছাড়া একই দিন উপজেলা পরিষদ হলরুমে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ জন খামারীর মাঝে ৩টি মিল্ক ক্রিম সেপারেটর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী প্রমুখ।
মনোরঞ্জন শীল গোপাল এমপি আরও বলেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে অগ্রগামী করা বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার। ৩০ লক্ষ মানুষের রক্তস্নানের সংবিধানে সকল জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই অঙ্গীকার বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা এই জনগোষ্ঠীর মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কিডনি বিকল হওয়ায় পত্রিকা হকার ইদ্রিস আলীকে ঈদসামগ্রী ও অর্থ প্রদান

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

বোচাগঞ্জে মেধাবী শিক্ষার্থী রিয়া’র পাশে দারালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বোচাগঞ্জ উপজেলায় ধান ও চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত

বোচাগঞ্জ উপজেলায় ধান ও চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত

ঠাকুরগাঁওয়ে সার্বনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত কর্মশালা

বীরগঞ্জে আদিবাসী নারী আরতি’র হাত ধরে ঘুরছে পরিবারের অর্থনীতির চাকা

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি