Thursday , 10 February 2022 | [bangla_date]

পুলিশ সপ্তাহে হতদরিদ মোমেনা’র একটি ঘর কপালে জুটলো

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ’দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এপ্রতিপাদ্যে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ আলোকসজ্জা ও বড়খানার আয়োজন করে।
পুলিশের অর্থায়নে রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে হতদরিদ্র মৃত.কাবিলের স্ত্রী মোমেনা কে একটি বাড়ি উপহার দেওয়া হয়। ১০ ফেব্রæয়ারী সরেজমিনে গিয়ে দেখাযায়, অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে চলে হতদরিদ্র মোমেনা । তার ভাগ্যে জোটেছে বসতভিটা সহ একটি পাকা ঘর, আর এ উপহার দিচ্ছেন পুলিশ। বৃহস্পতিবার হতদরিদ্র মোমেনা এ প্রতিনিধিকে বলেন, বাড়ি ঘর ছিলনা মেয়ে জামাই বাড়িতে কোন রকম জীবন চলতো আমার । দুঃখে ভরা এ জীবনের শেষ বয়সে এসে পুলিশ আমাকে ঘর দিবে এটা ভাবতেও পারিনী। তিনি আরো বলেন, যে পুলিশ মানুষ ধরে সে পুলিশ আবার এমন মানবিক কাজ করে এটা জানা ছিল না। আজ আমি খুশিতে আতœহারা, পুলিশের জন্য দোয়া করবো সারা জীবন ।
থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, বৃটিশের পুলিশ আর নেই, পুলিশ আইনশৃংখলা রক্ষার পাশাপশি অনেক মানবিক কাজ করে থাকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৃষ্ট অচলাবস্থায় নি¤œবিত্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতার্তদের শীত বস্ত্র, পরিবেশ বাচাঁতে বৃক্ষরোপন। বাংলাদেশ পুলিশ জনগনের প্রকৃত বন্ধু জরুরী সেবায় ৯৯৯ কল চালু, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, মানবিক সহায়তা,সাধারণ ডায়েরীতে (জিডি) অর্থ না নেওয়া, পুলিশ ভেরিফিকেশন ভীতি দূর করা। বেদে,যৌন পল্লীতে জম্ম নেওয়া শিশু কিশোর ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নিত্য-নৈমিত্তিকক বিষয়। পুলিশ বাহীনিতে বর্তমানে মেধাবী ও চৌকস লোক রয়েছে। তিনি আরো বলেন, এবার পুলিশ সপ্তাহ ও মুজিব বর্ষ উপলক্ষে একজন হতদরিদ্রকে বাড়ী করে দেওয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৫-৬ গোলে পীরগঞ্জ ফুটবল একাদশের জয়লাভ

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

দিনাজপুরে ওএমএস কর্মসুচির চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

হরিপুরে ইউপি সচিব শহীদুল্লাহ খানের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে এক টাকা মোহরানায় বিয়ে করে রেকর্ড সৃষ্টি করলেন এক গণমাধ্যমকর্মী !