Friday , 25 February 2022 | [bangla_date]

বীরগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী -২০২২) বিকেলে পৌরশহরের সরকারি কলেজ সংলগ্ন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিস প্রাঙ্গণে বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বীরগঞ্জ এপি’র ম্যানেজার ম্যানুয়েল হাসদাসভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনি ,উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসান ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর বনমালী রায়। উক্ত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা শেষে বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড বাংলাদেশ এর অর্থায়নে ১০জন অসচ্ছল হতদরিদ্র পরিবারের প্রতিজনকে ৩টি করে ছাগল বিতরণ করা হয়। এর আগে বীরগঞ্জ পৌরসভা অফিসের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরকে ঘিরে মাস ব্যাপী রাস মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে অভিযোগ

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে যুবক নিহত

বোচাগঞ্জে তারুণ্যো উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁও পৌরসভার নতুন রাস্তার কাজ পরিদর্শনে মেয়র

দিনাজপুরে মৌখামারীদের মিলন মেলা ও ইফতার মাহফিল

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জিয়া সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

পঞ্চগড় ফেসবুকে গু’জব ছড়ানো হচ্ছে নি’ষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে নয় আ’গুন লেগেছে খড়ের ঘরে

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক