Wednesday , 9 February 2022 | [bangla_date]

বোচাগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে ১ জন নিহত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ইশানিয়া মধ্যপাড়া গ্রামে জমিজমা বিষয়কে কেন্দ্র করে রাখাল চন্দ্র রায় (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
নিহত রাখাল চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় ও উত্তম কুমার রায় বোচাগঞ্জ থানায় এসে জানান, তার পিতা রাখাল চন্দ্র রায় ও পরেশ চন্দ্র রায়ের সাথে দীর্ঘদিন থেকে মাত্র ৭ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ৯ ফেব্রুয়ারী বুধবার সকালে উক্ত জমিকে কেন্দ্র করে পরেশ চন্দ্র রায় ও তার ছেলে শ্যামল চন্দ্র রায় কথাকাটাকাটির এক পর্যায়ে রাখাল চন্দ্র রায়ের মাথার চুল টেনে ধরে বুকের উপর কিল ঘুষি মারে এতে রাখাল চন্দ্র রায় মাটিতে পড়ে গেলে আবারও তাকে পা দিয়ে উপর্যপুরি আঘাত করা হয়। এক পর্যায়ে রাখাল চন্দ্র রায়ের শরীর নিস্তেজ হয়ে গেলে তার পুত্রদ্বয় ও এলাকাবাসী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ নিহত ব্যক্তির লাশ সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে প্রেরন করেন। এব্যাপারে বোচাগঞ্জ থানাও ওসি ( তদন্ত ) মোঃ মতিয়ার রহমান জানান, ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন কার্যক্রম শুরু

পীরগঞ্জে আত্মহত্যার প্রবণতা বে ড়েছে ৫ দিনে ৫ জনের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বীরগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে চলছে কলা বেচা-কেনার পাইকারী বাজার ।

চিরিরবন্দরে কাঠের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা

বোদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

বালিয়াডাঙ্গীতে আগ্নেয়অস্ত্র ও মাদক সহ ৩ যুবক গ্রেফতার

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাড়ি ফিরল বাক প্রতিবন্ধি এক নারী