Monday , 14 February 2022 | [bangla_date]

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল।
এছাড়াও সভায় কমিটির অন্য সদস্য, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য দেন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম, জমিরুল ইসলাম ও আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা পৌরশহরসহ উপজেলায় মাদকসেবন,বিক্রি ও মোটরসাইকেল চুরি বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন। এইসাথে তারা পৌর শহরে বেপরোয়া যানবাহন চালানোর
কথাও বলেন। ওসি তার বক্তব্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকার কথা বলেন। এইসাথে তিনি মোটরসাইকেল চুরি রোধে থানায় অভিযোগ করার কথা বলেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ফেনসিডিলসহ দুই যুবক আটক

ইউনানী চিকিৎসার ওয়ার্কশপ অনুষ্ঠিত

জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কংগ্রেস দলের মতবিনিময় সভা

পীরগঞ্জ জাবরহাটে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

টানা বর্ষণে বীরগঞ্জে আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার হত্যাকান্ডের রহস্য উম্মোচন তালাকপ্রাপ্ত স্ত্রীর পরকিয়ার জেরে শ্বাশুরীকে হত্যা করে মুকুল

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

চিরিরবন্দরে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে দূর্ভোগ