Friday , 4 February 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ঝড় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ফসলের ব্যাপক ক্ষতি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মধ্যরাত থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসলসহ বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে কৃষিকাজ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে প্রাণীক‚লের উপর।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের মাঠ ঘুরে দেখা যায়, গমের ক্ষেতে ঝড়ো বাতাসের কারণে মাটিতে নুইয়ে পড়েছে। আলু ক্ষেতে বৃষ্টির পানি জমেছে। মাঠে কাজ করতে দেখা যায়নি কোন শ্রমিককে। এছাড়াও সরিষা, ভ‚ট্টাসহ সব ফসলের ক্ষতি হয়েছে। দমকা হাওয়ায় উড়ে গেছে ্র মানুষের টিন সেটের ঘর । আমজুয়ান গ্রামের রুহুল আমিন জানান, এবারে ৪ বিঘা জমিতে গমের আবাদ করেছেন তিনি। তার গম দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু গত মধ্যরাতের মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তার গমের ব্যপক ক্ষতি হয়েছে। গম মাটিতে নুইয়ে পড়েছে।
ভন্ডগাঁও গ্রামের ফারুক আহাম্মেদ সরকারের টিনসেটের ঘরও দমকা হাওয়ায় উড়ে গেছে, তিনি ঘর মেরামত করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, রাতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাথে দমকা বাতাস। এতে আগাম গমের কিছুটা ক্ষতি হয়েছে এবং কৃষিকাজ ব্যহত হয়েছে। কৃষকরা এখন আলু ক্ষেতে পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকবে, এখন সবচেয়ে জরুরি জমাট পানি ক্ষেত থেকে বের করার ব্যবস্থা করা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন

এম আব্দুর রহিমের সহধর্মীনি মরহুমা নাজমা রহিমের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে মাধ্যমিক শিক্ষার্থীদের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চাকরি স্বামীর, কমিউনিটি ক্লিনিকে ঔষুধ দেন স্ত্রী!

বীরগঞ্জে খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এজিএম ২০২৪ অনুষ্ঠিত

“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এবারের প্রতিপাদ্য দিনাজপুরে নানা আয়োজনে পালিত বিশ্ব যক্ষা দিবস

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মধুবনপুর- বাছার গ্রাম বালু মহাল ইজারা বাতিলের দাবী।

ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

দিনাজপুরের খানসামায় জমি বিরোধের জেরে ভাইয়ে ভাইয়ে মারামারিতে বড় ভাই নিহত