Thursday , 24 February 2022 | [bangla_date]

রাণীশংকৈলে শিক্ষক লাঞ্ছিতের সমাধান না হলে সারাদেশে মাধ্যমিক স্কুল বন্ধ করা হবে –কেন্দ্রিয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি রাণীশংকৈল শাখার আয়োজনে মতবিনিময় সভা অনূষ্ঠিত হয়।
বে-সরকারি, শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে এক মতবিনিময় সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সুদীর্ঘ ব্রিটিশ শাসনামল থেকে অধিকার ও মর্যদা আদায়ের আন্দোলন করে আসছে। শিক্ষক সমিতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয় করণের দাবীতে ১৯৭৪ সাল থেকে আন্দোলন করে আসছে। তিনি আরো বলেন, শিক্ষক কর্মচারীগণের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া, ৮,১২,১৬ বছর অন্তর আন্তর উচ্চতর স্কেল ব্যবস্থা চালু করতে হবে। এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদেরকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে ৩দিনের মধ্যে সুষ্ঠ সমাধান করতে বলেন। না হলে সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল বন্ধ করে দেওয়া হবে। অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান বক্তা কেন্দ্রিয় কমিটির মহাসচিব আব্দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯টি দাবি উৎথ্যাপন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ন মহাসচিব মহররম আলী । শিক্ষক সমিতির সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি ফেরদৌশ আলম মানিক,পীরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক কায়সার হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি বাবুল হোসেন, নেকমরদ জোন সভাপতি রাজেকুল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে

প্রবাসি ভাইয়ের লাশ দেশে ফিরাতে প্রধান মন্ত্রির কাছে আকুতি

বীরগঞ্জে নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

পেশাজীবী নারীদের নিয়ে দিনাজপুর মহিলা পরিষদের মতবিনিময় সভা

হরিপুরে ভূমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জ সরকারি কলেজে বৃক্ষ রোপণের মাধ্যমে বীরগঞ্জ শুভসংঘের নতুন কমিটির যাত্রা শুরু

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁওয়ে আম বাগানগুলোর গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে !

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায ঝরে গেল শিশুর প্রাণ