Saturday , 19 February 2022 | [bangla_date]

অমর একুশে মেলায় আসছে তরুণ কবি শ্রীমন রায়ের ‘চায়ের কাপে হালকা চুমুক’

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ অমর একুশে বইমেলায় (২০২২) এ প্রকাশ পেয়েছে শ্রীমন রায়ের ‘চায়ের কাপে হালকা চুমুক’ প্রথম কাব্যগ্রন্থটি। বইটি প্রকাশ করেছে ‘অনন্য প্রকাশনী’।কবি ও লেখক শ্রীমন রায় জন্মগ্রহণ করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের কৈকড়ী গ্রামে। লেখালেখি করেন স্কুলজীবন থেকেই। তাঁর লেখায় উঠে আসে প্রবাহমান জীবনের প্রতিচ্ছবি, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, দুঃখ-কষ্ট, প্রতিবাদ ও জাগরণ। অত্যন্ত সরল ও মিশুক মানুষ। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে দীর্ঘদিন শিক্ষকতা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে। তিনি নটবর পরেশ চন্দ্র রায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত পরেশ মেলার সভাপতি। সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে যার ব্যাপক পরিচিতি। নিজেও গান করেন গিটার বাজিয়ে। সাংবাদিকতা করছেন দৈনিক আমাদের সংবাদ পত্রিকায়। স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখাতে ভালোবাসেন।কবি ও লেখক শ্রীমন রায় জন্মগ্রহণ করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৈকড়ী গ্রামে। লেখালেখি করেন স্কুলজীবন থেকেই। তাঁর লেখায় উঠে আসে প্রবাহমান জীবনের প্রতিচ্ছবি, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, দুঃখ-কষ্ট, প্রতিবাদ ও জাগরণ। অত্যন্ত সরল ও মিশুক মানুষ। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে দীর্ঘদিন শিক্ষকতা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে। তিনি নটবর পরেশ চন্দ্র রায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত পরেশ মেলার সভাপতি। সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে যার ব্যাপক পরিচিতি। নিজেও গান করেন গিটার বাজিয়ে। সাংবাদিকতা করছেন দৈনিক আমাদের সংবাদ পত্রিকায়। স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখাতে ভালোবাসেন।বইটি প্রকাশ প্রসঙ্গে কবি শ্রীমন রায় বলেন, বইটি আমার প্রাণ প্রিয় মাকে উৎসর্গ করছি। একজন কবি তার স্ব-দৃষ্টিভঙ্গির দর্শনীয় মাধ্যম হিসেবে নিজেকে অন্যের চোখে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তার কবিতার মাঝে। তাই আমি বর্তমান সমাজের পারিপার্শ্বিক বিভিন্ন দিক কবিতার মাধ্যম দ্বারা প্রকাশ করতে চেষ্টা করেছি। একজন কবির মূল লক্ষ্য কবিতায় নতুন নতুন প্রাণ সৃষ্টির সঞ্চার করা। আশা রাখি ‘চায়ের কাপে হালকা চুমুক’ কাব্যগ্রন্থটি পাঠকদের মনের সর্বোচ্চ স্থান দখল করতে সক্ষম হবে। আমি একজন লেখকের দৃষ্টিভঙ্গি থেকে বলবো, কবিতায় হোক ভালোবাসা ও প্রতিবাদের একমাত্র মাধ্যম। তিনি আরো বলেন, বইটি বিক্রির দশ শতাংশ গরীব-পথশিশুদের শিক্ষার জন্য এবং দশ শতাংশ গরীব অসহায় মানুষের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।‘চায়ের কাপে হালকা চুমুক’ কাব্যগ্রন্থটি একুশে বই মেলায় অনন্য প্রকাশনীর ১৩৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির দাম ধরা হয়েছে ২২০ টাকা। এছাড়াও ২৫% ছাড়ে বীরগঞ্জ পৌরশহরের রকিবা টাওয়ারের কুশ ফ্যাশনে পাওয়া যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত !

বীরগঞ্জে সাবেক আ.লীগ নেতার এর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

ঠাকুরগাঁও বিজিবি’র রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা

রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘রোভিং সেমিনার’ অনুষ্ঠিত

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা

ঠাকুরগাঁওয়ে তিনদিনের প্রশিক্ষণ

দিনাজপুরে বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সমপ্রসারণ শীর্ষক কর্মশালা