Sunday , 6 February 2022 | [bangla_date]

অসময়ের বৃষ্টিতে বিভিন্ন ইট ভাটায় কোটি টাকার ক্ষতি

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত বৃষ্টির প্রভাবে উপজেলার বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় তিন কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী ভাটা মালিকদের ।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮টি ইট ভাটা রয়েছে। এ ইট ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ চলছিল। অসময়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে এর প্রভাবে প্রত্যেকটি ইট ভাটা মালিক ক্ষতির শিকার হয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি তারা। শনিবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভেঙ্গে চুরে যায় লক্ষ লক্ষ কাঁচা ইট। রবিবার সকালে সরেজমিনে কিছু ইট ভাটায় গিয়ে চোখে পরে এমন দৃশ্য।
রাণীশংকৈলএলাকায় অবস্থিত মাহি ব্রিক্স, এম বি বি ব্রিক্স ইট ভাটার মালিক সমিতি সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান, ভাটা মালিক সমিতির সভাপতি আহমেদ হোসেন বিপ্লব জানান, উপজেলার ২৮টি ইট ভাটা চলমান রয়েছে। অসময়ের বৃষ্টিতে তাদের ইট ভাটায় প্রায় ১ কোটি ৫৫ লক্ষ নতুন তৈরি কাঁচা ইট নষ্ট হয়েছে। এই ইটগুলো পোড়াতে পারলে তা থেকে প্রায় হাজার কোটি টাকা বিক্রি করা যেত। তিনি আরো বলেন, এ মাটি পুনরায় ব্যবহার করা সম্ভব হলেও, ইটগুলো তৈরীতে শ্রমিকদের টাকা দিতে হয়েছে, আবার অপসারণ করতে ও নতুন করে তৈরি করতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। এতে করে ভাটা মালিকদের বড় অংকের টাকা লোকসানে পড়তে হচ্ছে। সন্ধ্যারই জি এইচ ডি ইটভাটা মালিক প্রভাষক মোস্তাফিজুর রহমান জানান, আমার এলাকায় কয়েকটি ইটের ভাটা রয়েছে। বৃষ্টিতে আমার ইটভাটায় প্রায় ৭ লক্ষ কাঁচা ইট নষ্ট হয়েছে। ইটগুলোর বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
মৌসুমের মাঝামাঝি সময়ে অনাকাঙ্খিত বৃষ্টির কারণে তাদের অনেক লোকসান হয়েছে। এ বৃষ্টির কারনে নতুন ইট তৈরি বন্ধ রয়েছে। শ্রমিকেরাও আপাতত কয়েক দিন বেকার হয়ে বসে থাকবে। এদিকে কয়লার মূল্য বৃদ্ধি, বিরুপ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ইট ভাটা মালিকরা অর্থনৈতিক বড় ক্ষতির সম্মুখিন হওয়ায় তা কাটিয়ে ওঠা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পরবে বলে জানান ইট ভাটা মালিক পক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদের জামাত

বর্ষায় নদীতে বন্দি চরবাসী, নেই নিজের নৌকা

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর

পঞ্চগড়ে বই উৎসবে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই

করোনায় একদিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯২৫

পীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

৫ দিন ধরে নিখোঁজ হরিপুরের অটো চালক সাইফুল, পরিবারের আহাজারি

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি’ কমিটি গঠনের লক্ষ্যে সভা

দিনাজপুরে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা  সাত্তার আহত হয়ে লাইফ সাপোর্টে

দিনাজপুরে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তার আহত হয়ে লাইফ সাপোর্টে