Sunday , 6 February 2022 | [bangla_date]

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে দুই যুবককে সাজা

আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়, সংরক্ষণ এবং সেবন করার অপরাধে দুই যুবককে সাজা দেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারী রাতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের নির্দেশক্রমে এসআই শাহীন গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স সহ উপজেলার জন্মভূমি পার্কের সন্নিকটে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী এবং একজন মাদক সেবনকারীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম।

সাজাপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কুচিশহর এলাকার মোঃ আনছারুল হকের পুত্র মোঃ তৌহিদুল ইসলাম মাসুদ (২৪) কে ১৮মাস ও নগদ ১হাজার টাকা এবং একই এলাকার মোঃ কাদের এর পুত্র মোঃ আফাজ (২৬) কে ৩ মাস ও ৫শত টাকা জরিমানা সহ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

পুলিশ সুত্রে জানা গেছে, আসামিদ্বয়ের নিকট ইয়াবা থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হলেও আটকের পূর্ব মুহূর্তে তারা ইয়াবার প্যাকেট ছুঁড়ে ফেলার কারনে ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এসময় তাদের কাছ থেকে দুই পুঁড়িয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)’র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ

বীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত !

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-৪,৫২৯ জন

বিরলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

এক থোকায় ৩৮ লাউ, গ্রামবাসী অবাক!

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে !