Thursday , 10 February 2022 | [bangla_date]

আটোয়ারীতে ৪১ হাজার গর্ভনিরোধক ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিআটোয়ারী থানা পুলিশের অভিযানে ৪১ হাজারের অধিক বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট সহ এক পেশাদার মাদক ব্যবসায়ী আটক। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোকাররম হোসেনের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এক অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের আফাজ উদ্দীনের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত আলী হোসেন (৩০) কে আটক করে এবং তার বাড়ী তল্লাশী করে ৪১ হাজার ১শত ৬০পিস বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ‘সুখী’ নামক ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামী আলী হোসেন বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট গুলো গোপনে কমদামে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মচারীর নিকট হতে ক্রয় করে তা ইয়াবা ও হিরোইনের সাথে মিক্সড করে সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা শিকার করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পঞ্চগড় বিজ্ঞ আদালতে আরো ৬টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমরা করব জয়’র উদ্যোগে শিশুদের নিয়ে শিশু দিবস পালন

ঠাকুরগাঁওয়ে বিএনপির জরুরি সভা, নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ যুবক হাসপাতালে

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

বিজয় দিবসে হিলি বন্দরে  বন্ধ আমদানি-রফতানি

বিজয় দিবসে হিলি বন্দরে বন্ধ আমদানি-রফতানি

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী

কাহারোলে অভিযান চালিয়ে ৯ হাজার  ক্ষতিকর গাছের চারা ধবংস

কাহারোলে অভিযান চালিয়ে ৯ হাজার ক্ষতিকর গাছের চারা ধবংস

একতা নারী উন্নয়ন সংস্থার আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সচেতনতা মূলক সভা

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন