Saturday , 26 February 2022 | [bangla_date]

একদিনে এক কোটি দিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শনিবার ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
আরও উপস্থিত ছিলেন আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, দুই প্রেসক্লাব সভাপতি কুসমত আলী ও ফারুক হোসেন প্রমুখ।
প্রসঙ্গত: আজকের একদিনের গণটিকাদান কর্মসূচির আওতায় উপজেলা প্রায় ১৪ হাজার টিকা দেয়া হয়। এবং এই কর্মসূচির সময়সীমা আরো দুইদিন বৃদ্ধি করা হয়েছে বলে ইউএনও জানান। পরে রানীশংকৈল কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়, রানীশংকৈল সংগীত বিদ্যালয় ও ষড়জ শিল্পী গোষ্ঠির শিল্পীদের নিয়ে সম্মিলিত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

হরিপুরে মাদক কারবারি আটক

হাকিমপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মহিলা আটক

বীরগঞ্জে ৩০৮১ জন উপকারভোগীর মাঝে  ভিজিএফ এর চাল বিতরণ

বীরগঞ্জে জাতীয় শিশু প্রতিযোগিতা উদ্বোধন

প্রবীণ দিবসের র‌্যালীর উদ্বোধনকালে জেলা প্রশাসক অবিলম্বে প্রবীন ব্যাক্তিরা সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন

হাবিপ্রবিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারের হুমকিতে দিশেহারা এক সংখ্যালঘু পরিবার

হাবিপ্রবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত