Saturday , 12 February 2022 | [bangla_date]

এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শ্রষ্ঠার সাথে সৃষ্টির মিল করে দেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রুপে মহাপুরুষ আবির্ভুত হয়েছেন। প্রতিটি ধর্মেই মানব কল্যানের কথা বলা হয়েছে। তারপরও যারা ধর্মকে পুজি করে ব্যবসায়া করে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে, তারা ধর্মকে বিশ্বাস করে না। এদেশকে বিভাজিত করার জন্য একটি শ্রেণি সবসময় তৎপর থাকে। এরা সেই শক্তি যারা ৭১ এ পরাজিত হয়েছিল, যারা বাংলাদেশ চায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অপশক্তিদের রুখে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের ভোগের ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরিজা নাথ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আঃ কাইয়ুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার সাহা রেন্টু, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ রায়,উপদেষ্টা সীতানাথ দাস,বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন, বীরগঞ্জ বিষ্ণু মন্দিরের সেবায়ত নিত্যান্দ সাহা, বীরগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মান কমিটির সভাপতি মধুসূদন দাস কেতু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী। পরে বীরগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মানের গেট ও সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যা–বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময়

পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় ২য় ধাপে লোকসভা নির্বাচন বাংলাবান্ধা স্থলবন্দর ৩দিন বন্ধ

হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ‘দধি-কাদো’ খেলা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ

পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক যেন মরণ ফাঁদ

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

রাণীশংকৈলে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মীরডাঙ্গী স্কুলে মিলাদ ও দোয়া মাহফিল