Sunday , 27 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় আগুনে পুড়েছে বসতবাড়ি গবাদি পশু

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামে ২৬ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে আগুনে একটি বাড়ির ৩টি টিনের বসতঘর, ২টি গরু, ৫টি ছাগল, ১৩টি মুরগী, ধান-চাল, ঘরের মালামাল ও নগদ টাকা পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গ্রামের আশরাফুল ইসলামের গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল। কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পরে পঞ্চগড় জেলার বোদা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত আশরাফুল জানান, তিনি কৃষিকাজ করে খান। তার নিজের ঘর ও গবাদিপশু সহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আশরাফুল ইসলামকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

নাগরিক শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে দেশ বরেণ্য প্রয়াত তিন মনিষীকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘শ্রদ্ধায় স্মরণে’

অগ্নিকাণ্ডে পুড়ল মোহাম্মদ আলীর স্বপ্ন

মন্ত্রণালয়ের বৈষম্যমুলক খসড়া নীতিমালার প্রতিবাদে হাবিপ্রবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে

বোচাগঞ্জ উপজেলার সকল পূজামন্ডপে সরকারী অনুদান বিতরণ

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩৫০ জনের নামে থানায় অভিযোগ

তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ দুই যুবক আটক