Tuesday , 1 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাইদ (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন করাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক, জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। ম
ামলায় অপর আসামি আসাদুজ্জামান ও সোলেমান আলীকে খালাস দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্ত আবু সাইদ হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে । খালাসপ্রাপ্ত আসাদুজ্জামান ও সোলেমান আলী হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বাসিন্দা ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২রা জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দেশ্যে রওনা হন। এর পর তারা দূর্লভপুর নামক স্থানে পৌছালে আসামী আবু সাইদ দ্রুত গামী মোটর সাইকেল নিয়ে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ভয় দেখিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেনের চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকে। এর পর আরাজি চন্দনহাট গ্রামে পৌছালে পুলিশের চেক পোষ্ট দেখে মটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে । পরে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটন কে আটক করে । আবু সাইদ এর কাছ থেকে ম্যাগজিনসহ একটি আগ্নেয়াস্ত্র ও গুলি এবং আসাদুজ্জামান লিটন এর কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়। পরে রাণীশংকৈল থানায় এসআই আসগর আলী বাদি হয়ে একটি অস্ত্র মামলা ও রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সপাল অফিসার হারুন অর রশিদ বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট  প্রথম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে  পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

হরিপুরে ভারতীয় গরু ধরিয়ে দেওয়ায় মারপিটসহ হত‍্যার হুমকি

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বীরগঞ্জে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

রানীংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলা দল চ্যাম্পিয়ন

বীরগঞ্জ সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা প্রচারণার শীর্ষে