Sunday , 20 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। ২০ ফেব্রুয়ারি রবিবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় রাস্তার মধ্যে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষী, ব্যবসায়ি ও ভোক্তাগণ। আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জগন্নাথপুর, নারগুন শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আলূ চাষী ও ব্যবসায়ি কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মামুন, উপদেষ্টা স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম প্রমুখ। পরে ঠাকুরগাঁও জেলার কোল্ড ষ্টোরেজগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণসহ আনুষাঙ্গিক ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কোল্ড ষ্টোরেজগুলোতে গত বছর ৭০কেজি আলু সংরক্ষণের জন্য ২৫০ টাকা ভাড়া ছিল উল্লেখ করে বর্তমানে ৫০কেজি বাস্তার ভাড়া ২৬০ টাকা নির্ধারনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া কমানোর জোর দাবি জানান। এছাড়াও কোল্ড ষ্টোরেজগুলোতে আলুর বস্তার গায়ে হুক ব্যবহার বন্ধ, বস্তার জন্য ঋনের বিপরীতে ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারন ও ষ্টোরেজের ভেতরে আলুর বস্তা ছিড়ে গেলে বা আলু পঁচে গেলে এর ক্ষতিপূরণের ব্যবস্থারও জোর দাবি জানান আলু চাষী, ব্যবসায়ি ও ভোক্তাগন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

দেশের জনগন নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হিলি দিয়ে আলু আমদানি শুরু

ঠাকুরগাঁওয়ে ভালোবেসে ২ যুগ একসাথে নীল-গীতা দম্পতি !

রাণীশংকৈলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন ! ” উঠান বৈঠকে ইটপাটকেল নিক্ষেপ”

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।

চুরি যাওয়া গরু খুঁজে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষন শুরু

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগে দুদক অভিযান

রাণীশংকৈলে সা,পের কা,মড়ে এক যুবকের মৃ,ত্যু