Thursday , 10 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধরা পড়লো বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ধরা পড়েছে ‘রেড কোরাল কুকরি’ নামের বিরল প্রজাতির একটি সাপ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া থেকে সাপটি জীবিত উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা সাপটি ধরে আমাকে খবর দেন। শুক্রবার সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হবে।’ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, সাপ উদ্ধারের খবরটি শুনেছি। বিরল প্রজাতির সাপটি সংরক্ষণের জন্য বন্য ও প্রাণী অধিদপ্তরকে বার্তা পাঠানো হয়েছে।
জানা যায়, পুরো পৃথিবীতে ২০-২২ বার এ সাপের দেখা মিলেছে। গত ১২ মাসে দেশে পাঁচ বার দেখে মিলেছে এ সাপের। পাঁচ বারেই দেখা মিলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় পঞ্চগড় তথা বাংলাদেশে মধ্যে প্রথম বারের মত উদ্ধার হয় এ সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয় বারের মত মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয় বারের মত জীবিত এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থ বারের মত মৃত অবস্থায় উদ্ধার হয়।
রেড কোরাল কুকরি বিরল প্রজাতির একটি সাপ। উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon Kheriennsis)। ১৯৩৬ সালে উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চল থেকে এই সাপ প্রথম দেখা যায়। উজ্জ্বল কমলা ও লাল প্রবাল বর্ণের এ সাপটি অত্যন্ত মোহনীয়। সাপটি মৃদু বিষধারী ও অত্যন্ত নিরীহ। এ সাপটি পৃথিবীর দুর্লভ সাপদের একটি। হিমালয়ের পাদদেশের দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এটি দেখা যায়। সাপটি নিশাচর এবং বেশির ভাগ সময় মাটির নিচে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

বিপন্ন স্বাধীনতার চেতনাকে পুনর্জীবিত করবার শপথ নিয়ে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে

কাহারোলে হাইব্রীড ধানের কারণে  ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

কাহারোলে হাইব্রীড ধানের কারণে ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ছয় দিন

চিরিরবন্দরে বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সাথে ওরিয়েন্টেশন

সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার এখনি সময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে আদিবাসী নারী আরতি’র হাত ধরে ঘুরছে পরিবারের অর্থনীতির চাকা

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩