Monday , 21 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফুল শূন্য শহীদ মিনার, ক্ষোভ স্থানীয়দের

মোঃ মজিবর রহমান শেখ,,
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধুয়ে-মুছে পরিপাটি করলেও একুশের প্রথম প্রহরের রাত একটার পরেও ফুল শূন্য থাকে ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্রে আশ্রমপাড়া শিশুপার্ক চত্বরের শহীদ মিনারটি। এতে ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের প্রতিনিধিরা। একুশের প্রথম প্রহর পেরিয়ে রাত একটা পাঁচ মিনিট পর্যন্ত শহীদ মিনারটি ফুল শূন্য থাকায় বিস্মিত স্থানীয়রাও। টিফিনের টাকায় শহীদ মিনার বানালো শিশুরা স্থানীয়রা জানান, গেল বছরেও এই শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগতভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেও এবার যেন কেউ খেয়াল করেন নি এই শহীদ মিনারটিকে। ফলে, ফুল শূন্য অবস্থায় পরে থাকে রাত একটা পাঁচ মিনিট পর্যন্ত। কর্ণেট সাংস্কৃতি সংসদ সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল জানান, সংগঠনের পক্ষে একুশের প্রথম প্রহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ফুল নিয়ে শহরের আশ্রমপাড়া শহীদ মিনারে উপস্থিত হই। তখন ঘড়ির কাটার রাত ১ টা পাঁচ মিনিট। এসে দেখি ফুল শূন্য মিনার। আমরা বিস্মিত হয়েছি তা দেখে। প্রতি বছর ১২ টা এক মিনিটে এই শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান অনেকে কিন্তু এবার কেন এমন হলো তা ভেবে উঠতে পারছি না। নিজেদের তৈরি করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা অথচ ফুলেল শ্রদ্ধা নিবেদনের জন্য আগের দিন ধুয়ে মুছে পরিপাটি করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। পরে কর্ণেট সাংস্কৃতি সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে ফিরে যাই। তখন পর্যন্তও আর কেউ ফুল দেননি মিনারটিতে। ফুল শূন্য শহীদ মিনারের চারপাশের মানুষরও হতাশ এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে।
এ বিষয়ে প্রবীণ সংবাদকর্মী সৈয়দ আব্দুল করিম জানান, সরকারি স্থাপনায় যে সব শহীদ মিনার রয়েছে। সেগুলোতে কেউ ফুল দেক আর না দেক প্রশাসনের উচিত ছিল সঠিক সময়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর। আমি মনে করি অবমুল্যায়ন করা হয়েছে শহীদদের প্রতি। তার ব্যর্থতার দায় প্রশাসন এড়াতে পারে না। আমরা এর নিন্দা জানাই। পরবর্তিতে এমন ভুল যেন না হয় সে বিষয়ে সজাগ থাকার অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত

খানসামায় আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

হরিপুরে লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় কৃষকদের উচ্চ মূল্যের বিদেশী জাতের ফলের চারা ও কৃষি উপকরণ দিলো ইএসডিও

দিনাজপুর হোমিওপ্যাথিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

নিহত বিএনপি নেতার আরেফিনের দাফন সম্পন্ন পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী প্রায় ১৩০০ \ গ্রেফতার ৮

পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

দিনাজপুরের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্র অধিকার প্রকল্পের অধিপরামর্শ সভা