Friday , 11 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাসস্ট্যান্ড ঘোষ জুয়েলার্স সোনার দোকানে দুর্ধর্ষ চুরি

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘোষ জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণ, রুপা, টাকাসহ অনেক মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সুমন ঘোষ পার্থ বলেন, আমরা রাতের বেলা দোকান বন্ধ করে বাসায় যাই। দুর্বৃত্তরা আমার দোকানের দুটি গেটের তালা কেটে দোকানের ভিতরে ঢুকে সব লুট করে নিয়ে গেছে। আমার দোকান থেকে প্রায় আনুমানিক ১৫ ভরি সোনা, ১০০ ভরি রুপা ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। ১৫ ভরি সোনা আমার কাস্টমারের অর্ডার ছিল। এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেলাম। আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমার মালামাল উদ্ধারের জন্য।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ঘোষ জুয়েলার্সে চুরি হয়েছে আমরা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চুরি হওয়া মালামাল যেখানে ছিল সেখানকার সরঞ্জামগুলোর আঙুলের ছাপ নিয়েছি। আমরা কাজ করছি দ্রুত চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মো: পাভেল ইমরান মিথ্যা সংবাদ তৈরীতে ভুল তথ্যপরিবেশনের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

পঞ্চগড়ে পাটখড়ির জন্য জাগ দেয়া পাট থেকে বিনামূল্যে আঁশ ছড়াতে ব্যস্ত দরিদ্র মানুষরা

ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

আটোয়ারীতে ধর্ষন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হরিপুরে ১৬৪ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

মহামান্য সুর্প্রীম কোটের আদেশ অমান্যকারীদের শাস্তি এবং আদেশ কার্য্যকর দাবীতে দিনাজপুরে হানিফ মন্ডলের সংবাদ সম্মেলন

বীরগঞ্জে গ্রাম পুলিশ কর্তৃক এনজিও মহিলা মাঠ কর্মকর্তা লাঞ্ছিত, গ্রাম পুলিশ আটক

বাংলাদেশের দারিদ্রতা ১৬ এর নিচে নামিয়ে আনাই সরকারের মুল লক্ষ ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

বোদায় সোনালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত