Monday , 14 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন লালের ইন্তেকাল

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বিশিষ্ট ব্যবসায়ি ও ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন লাল ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি..রাজিউন। ১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পৌরসভার ১০ নং– ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের বড় ভাই ও বিশিষ্ট ব্যবসায়ি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি পিতা, মাতা, ২ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বাড়ির পাশের মাঠে জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবী সম্মাননা

তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠক

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

বীরগঞ্জে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এতিমখানার ২৩ জন ছাত্র

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

চাকুরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনাজপুর জাল নোট ও জাল নোট তৈরির উপকরণ জব্দ, আটক ২

দিনাজপুরে গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব