Monday , 21 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

মোঃ মজিবর রহমান শেখ,,
পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে বিজিবি। ২১ ফেব্রুয়ারি সোমবার ৫০ বিজিবি’র অভিযানে প্রায় ৫২ দশমিক ৮৭০ কেজি ওজনের ওই কষ্টি পাথরেরর মুর্তিটি উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ৫০ বজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান, পিএসসির পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ওই মুর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাকারবারীরা মুর্তি ফেলে পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপুর্ন এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে প্রায় ৬৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্য মানের মোট ৩টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়। এ জাতীয় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল পৌরসভার বাজেট ঘোষনা

পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত

দিনাজপুর লেখক পরিষদের রংধনু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন-আবৃত্তি ও সহিত্য কর্মীদের সম্মাননা প্রদান

পীরগঞ্জে অবৈধ ভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

ঐতিহাসিক কান্তজীউ মন্দির টেরাকোটা অনন্য নিদর্শন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু!

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ