Monday , 21 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস উদযাপিত

ঠাকুরগাঁও:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এসময় শহিদ মিনার চত্বরে শ্রদ্ধা নিবেদন করতে মানুষের ঢল নামে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথমে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি’র পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এরপর জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশের পক্ষে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
এ সময় এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ও তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। নীরবতা পালন শেষে জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাঃ সাদেক কুরাইশী, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও জেলা ইউনিটের সভাপতি মো: মাহমুদ হাসান, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মিজানুর রহমানসহ প্রেসক্লাব, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা

দিনাজপুরে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার

দিনাজপুরে ৬টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে  জামানত হারিয়েছেন ১৮ জন

দিনাজপুরে ৬টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৮ জন

বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর টাকার অভাবে ব্রেন টিউমার আক্রান্ত চিকিৎসা হচ্ছে না বাবলুর !

দিনাজপুর সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস

রাণীশংকৈলে ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের মাহে রমজানের স্বাগত মিছিল

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

শ্রমজীবী মানুষদের মাঝে বৃক্ষ বিতরণ খানসামা শুভসংঘের