Friday , 25 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় একটি স মিলে কাজ করার সময় করাতে কাটা পড়ে দুলাল হোসেন (৪৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়। ২৩ ফেব্রুয়ারি বুধবার রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন আখানগর ইউনিয়নের বইলদাপুকুর এলাকার নজরুলের ছেলে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টার দিকে আখানগর বাজার এলাকায় খাদেমুল হোসেনের স মিলে কাঠ চেরাই করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক একটি ভারী ওজনের কাঠের গুড়ি তুলতে না পারায় দুলালকে সাহায্যের জন্য ডাক দেয়। দুলাল কাঠের গুড়ি তুলতে সাহায্য করতে গিয়ে পা ফসকে স মিলের চলন্ত করাতের ওপর পরে যান। এতে করাতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। রুহিয়া থানার ওসি তদন্ত শহিদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শীতর্তদের মাঝে কম্বল বিতরণ

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি নেতার

দিনাজপুর কেন্দ্রে আইইবি’র কেন্দ্রীয় ভোট গ্রহণ

হরিপুরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হরিপুরে মে দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বিএনপি- জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না…রেলপথ মন্ত্রী

শেষ মুহূর্তে দুটি ইউপিতে জমে উঠেছে ভোটের প্রচার

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া  ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

বোদায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্টিত