Thursday , 3 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিসে আগুন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার ৩টি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুৃর্বৃত্তরা। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে এসব অফিসে আগুন দেওয়ার অভিযোগ তুলেছেন প্রার্থী ও তার সমর্থকরা। নৌকা মার্কার প্রার্থী নোবেল কুমার সিংহ ও তার সমর্থকরা জানান, ২ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ২ টার পরে নির্বাচনী প্রচারনা শেষে নিজ নিজ বাড়ি ফিরে যান কর্মীরা।সকালে ঘুম থেকে উঠে্ই লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখতে পান যে,সেনুয়া ইউনিয়েনের মংলু মার্কেট,বিমল মার্কেট ও কিসামত চামেশ্বরী মাদাসা সংলগ্ন নির্বাচনী অফিস পুড়ে গেছে।রাত ২ টার পর যে কোন সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসব অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এতে প্রার্থীর ব্যানার পোষ্টার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও পুড়ে যায়।ফলে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে।খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের অভিযোগ,বিএনপি সমর্থিত মোটর সাইকেল মার্কার প্রার্থী মতিউর রহমান মতির কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মাঝে আতংক তৈরী করার জন্য তারা একর পর এক ঘটনা ঘটিয়ে আসছে।
আগামী ৭ ফেবুব্রুয়ারী সেনুয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এখানে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী’র মৃত্যুবার্ষিকী আজ

পীরগঞ্জে বাম জোটের ডাকা হরতাল পালনের আহŸানে সমাবেশ ও আলোচনা সভা

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে শিক্ষার্থী ও সুশীল সমাজের মানববন্ধন পালন

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, নিহত ৪

খানসামায় হামলা-লুটপাট মামলায়  আওয়ামীলীগ নেতা আটক

খানসামায় হামলা-লুটপাট মামলায় আওয়ামীলীগ নেতা আটক

বোদায় উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিতে ২ বছরের শিশু নিহত

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল সোসাইটির আলোচনা সভা

উচ্চ মূল্যের ফসলের অভিজ্ঞতা নিতে ঠাকুরগাঁও গেলেন তেঁতুলিযার চাষিরা