Wednesday , 23 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁও জেলায় ৭দিন ব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার চৌধুরী হাট নেওয়া পাড়া পুকুর মাঠ প্রাঙ্গনে প্রশিক্ষণের উদ্বোধন করেন– প্রধান অতিথি সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, বিশেষ অতিথি সালন্দর চাষী কাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা প্রমুখ। ৭ দিন ব্যাপী প্রশিক্ষণে হাজী কমরুল হুদা বালিকা উচ্চ বিদ্যালয়, উমেদ আলী উচ্চ বিদ্যালয়, সালন্দর উচ্চ বিদ্যালয় ও আরাজী কিসনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

সরকার পরিবর্তন হবে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্যকোন প্রক্রিয়ায় নয় ———- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে অবিরাম প্রবল বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি আশঙ্কা

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের সম্পদ বিবরণীর হিসাব চেয়ে দুদকের নোটিস

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

জেলখানার দরজা খুলে দিল তালেবান : কাবুল জুড়ে উড়ছে ক্ষমতার নতুন পতাকা

সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী আসলামের শোডাউন

যৌন নিপীড়নের দায়ে হাবিপ্রবির ২ ছাত্র বহিষ্কার

কম খরচে বেশি লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

মৌসুমের সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডিসেম্বর-জানুয়ারি মাসে ৪৫ দিনই সর্বনিম্ন