Sunday , 27 February 2022 | [bangla_date]

ঢাকা আইনজীবি সমিতির নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁওয়ের এডভোকেট ফয়সাল

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান এডভোকেট ফয়সাল কবির সৌরভ। তিনি পাঁচ হাজার দুইশত চুয়ান্ন ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও জেলায় তিনিই প্রথম ঢাকায় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য। ফয়সাল কবির সৌরভ বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের মরহুম মোয়াজুল বাহার ও আন্জুমান আরা বেগমের একমাত্র ছেলে।

তিনি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে মাধ্যমিক, ২০০৮ সালে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকার স্ট্যার্মফোর্ড ইউনিভারসিটি থেকে ২০১২ সালে আইন নিয়ে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ আইন নিয়ে স্নাতকোত্তর শেষ করেছেন।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যডভোকেট ফয়সাল কবির সৌরভ জানান, পূর্বের দিনগুলোতে আইনজীবীগণের পাশে ছিলাম। নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব আরও বেড়েছে। পূর্বের নির্বাচিত সদস্যদের পরামর্শে ও সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ যে, গত বুধবার ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবি সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মাহবুবুর রহমান সভাপতি ও মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

বোদায় করতোয়া নদীতে পরে এক শিশুর মৃত্যু

আটোয়ারীতে ২৬টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ অভিষেক

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

বীরগঞ্জে আমের বাম্পার ফলন হলেও লিচু ফলন নিয়ে আশঙ্কা রয়েছে

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে