Wednesday , 2 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় দুটি মোবাইলের দোকানে চুরি, আটক-১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় দুটি মোবাইলের দোকানে নগদ টাকাসহ মোবাইল সেটসহ প্রায় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ওই সময় মঞ্জুরুল হক (২৫) নামের একজনকে আটক করে থানায় সৌপর্দ্য করা হয়েছে। বুধবার রাত ৩টার দিকে উপজেলার চৌরাস্তা বাজারের রাফিদ টেলিকম ও ভাই ভাই টেলিকমে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভাই ভাই টেলিকমের আব্দুল লতিফ বাদী হয়ে থানায় মামলা করেছে।

ভাই ভাই টেলিকমের মালিক আব্দুল লতিফ ও রাফিদ টেলিকমের হাফিজুর রহমান খোকন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাই। রাত ৩টার দিকে বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পারি দোকানে চুরি হয়েছে। দোকানে ঢুকে দেখি দোকানের টিনের নাট খুলে সিসি ক্যামেরার তার কেটে ভিতরে ঢুকে দোকানে ১০ হাজার টাকার মূল্যে ৬টি স্মার্টফোন, ৯ হাজার টাকা রিচার্জ কার্ড ও নগদ অর্থ ১৫ হাজার টাকা চুরি হয়েছে।

মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, দুটি দোকানে চুরি ঘটনায় তিনজনের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এদের মধ্যে মঞ্জুরুল হক নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত যুবক ঠাকুরগাঁওয়ের সদরের সফির পুত্র। অজ্ঞাত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশী অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী থেকে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

খানসামার আকাশে উড়ল এসএসসি পাস শিক্ষার্থীর তৈরি বিমান

বঙ্গবন্ধুর জুলিও কুরিও পদক প্রাপ্তির ৫০বৎসর পূতির্তে জেলা আওয়ামী লীগের কর্মসূচী পালিত

বোচাগঞ্জে বাক প্রতিবন্ধীদের জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্মেদ সভাপতি- শিকদার আবদুস সালাম সম্পাদক

দিনাজপুরে পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেয়ারডিলসহ একজন আটক