Sunday , 27 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ২ মাদককারবারি আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবাসহ আটক করা হয়েছে দুই মাদককারবারিকে । এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো শ্রী সতীশ চন্দ্র সাহা (৩২) ও মাইক্রোবাসটির চালক রমজান আলী (২৪)।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করা হয়। সতীশ চন্দ্র সাহা ভজনপুর ইউনিয়নের ডাঙ্গী এলাকার প্রফুল্ল চন্দ্র সাহার পুত্র ও রমজান আলী সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের আমিরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়াকুবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভজনপুর বাজার এলাকা থেকে মাইক্রোবাসে সতীশ চন্দ্র সাহার পকেট থেকে ১০ গ্রাম হেরোইন, ২৪ পিচ ইয়াবা পাওয়া গেলে চালকসহ দুজনকে আটক করা হয়। সতীশ দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে চালকের কাছ থেকে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন, ইয়াবা, মাইক্রোবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাদক সেবীর ৩ মাসের কারাদন্ড

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

বীরগঞ্জে (পিবিবি) এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

হরিপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট পালিত

বোচাগঞ্জে মুখো-শধারী স-ন্ত্রা-সী কর্তৃক আম বাগান মালিকদের কাছে চাঁ*দা দাবি ও প্রাণ না*শের হুম-কীর বিষয়ে মামলা দায়ের

পীরগঞ্জে গত ১৫দিনে করোনায় ৬ জন আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল !

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ