Wednesday , 16 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলায় সারাদেশের ন্যায় দিনভর প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেইনারি হাসপাতাল এই প্রদর্শন মেলার আয়োজন করে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ জাবেদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুবুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, ডেইরি এসোসিয়েশন সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক খন্দকার সামজ্জোহা নিয়াজিদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এজন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি মাসে অন্তত একটি করে আলোচনা সভা করা, খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়ানো।

প্রদর্শনীতে ৪০টি ষ্টলে গরু, মহিষ, বø্যাক বেঙ্গল ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি, মাছসহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শনসহ প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের সনদ ও পুরস্কারের চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

বীরগঞ্জে হত্যা ও চুরির মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার – ৭

সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বোচাগঞ্জে ন’কল সিগারেটসহ ২ জন আ’টক

পঞ্চগড়ে চাওয়াই নদীর অবৈধভাবে বাঁধ কেটে বালু উত্তোলন অভিযানে যুবকের বিনাশ্রম কারাদন্ড \ ট্রাক্টর জব্দ

বীরগঞ্জে ফিল্মি স্টাইলে চাউল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা

কাহারোলে চার কর্মকর্তার বদলি ও একজন অবসরে যাওয়ায় সংবর্ধনা প্রদান

ফুলবাড়ীতে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলার উদ্বোধন

কাহারোলে ২৬৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ