Wednesday , 2 February 2022 | [bangla_date]

দিনাজপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার শাহপাড়ার (খাগড়াবন্দ) মো. আব্দুল হালিম শাহের ছেলে মো. হাফিজুর রহমান শাহ (৩৮)। অপর দুজনের পরিচয় এখোনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রমের সময় পার্বতীপুর থেকে একটি প্রাইভেট কার জয়পুরহাটে যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেট কারে থাকা তিনজন প্রাণ হারান।

গেটম্যান সাইদুজ্জামান (৩৩) বলেন, ভোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় আমি রশি দিয়ে ব্যারিয়ার দিই। হঠাৎ একটি প্রাইভেট কার ব্যারিয়ারের পাশ দিয়ে অতিক্রম করার সময় কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

সকালে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিদুল বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তিনটি মরদেহ শনাক্ত করেছি। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। জানা গেছে তাঁরা প্রাইভেট কারে করে জয়পুরহাটে যাচ্ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা করোনা মোকাবেলার পাশাপাশি গ্রামীন অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি পালনে এডভোকেসী সভায় উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল সম্পাদক কামাল

হারানো মোবাইল ফিরে পেয়ে খুশিতে-আলহামদুলিল্লাহ্

বিবিসি সাক্ষাৎকার দেখেও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাক’র

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত

বীরগঞ্জে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

কাহারোলে বাঁশ শিল্পের বাজার ধস, আজ প্লাস্টিক সামগ্রীর কারণে