Friday , 11 February 2022 | [bangla_date]

‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত’এই কথা বলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

মোঃ মজিবর রহমান শেখ,
এই নির্বাচন কমিশন চরম ভাবে ব্যার্থ। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করেও কোন লাভ হয় না। সার্চ কমিটিকে আমরা মানি না উল্লেখ করে ফখরুল বলেন, ‘সার্চ কমিটিতে আমরা আমাদের কাওকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করেছে।’এ সময় তিনি আরো বলেন, ‘এই সরকারের অধিনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অঙ্গসংগঠন ও মূলদল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করতেছি।’ এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি মোঃ আল মামুন আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আমিন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ভরাট হয়ে যাওয়া পুরাতন পানি নিষ্কাশনের ড্রেন পুর্ননির্মাণ কাজ শুরু

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত

দুই কন্যাকে সাথে নিয়ে ভোটের মাঠে এমপি ফিজার

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে হরিপুরে র‍্যালী ও আলোচনা সভা

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন-এমপি গোপাল

রাতের আধাঁরে স্কুলের তালা ভাঙার প্রতিবাদে খানসামায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলার কাজ উদ্বোধন

ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে নৌকা প্রতিকে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান