Tuesday , 22 February 2022 | [bangla_date]

পীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

পীরগঞ্জ প্রতিনিধি : মাদকাসক্ত ছেলের অত্যাচার
সহ্য করতে না পেরে অবশেষে নিজ সন্তানকে পুলিশের হাতে তুলে
দিলেন মা। মঙ্গলবার দুপুরে প্রতিবেশিদের সহায়তায় মাদকাসক্ত ঐ
ছেলেকে ধরে এনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের হাতে
তুলে দেন তিনি। মাদকাসক্ত ঐ যুবকের নাম ডলার আলী। বাড়ি
উপজেলার সেনুয়া গ্রামে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সেনুয়া গ্রামের
একরামুল হকের ছেলে ডলার নেশার টাকার জন্য প্রায়ই তার পিতা-
মাতাকে মারপিট করত। টাকা না পেলে বাড়ি জিনিস পত্র ভাংচুড়
করা সহ বাড়ির লোকজনের উপর নানা ভাবে অত্যাচার চালাত সে।
এতে অতিষ্ঠ হয়ে তার মা দুপুরে এলাকাবাসির সহায়তার মাদকাসক্ত
ছেলে ডলারকে ধরে থানায় নিয়ে আসেন এবং পুলিশের হাতে তুলে
দেন। ডলারকে যেন জেলখানায় আটক রাখার ব্যবস্থা করা হয় এজন্য
থানায় পুলিশের কাছে মিনতি জানান অতিষ্ঠ মাতা। পরে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম
ডালারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। বিকালেই তাকে
ঠাকুরগাও জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জের শিবরামপুর শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তপন সভাপতি ও সাধারণ সম্পাদক রেজা আনোয়ার নির্বাচিত

লক্ষ্য যদি স্থির থাকে এগিয়ে চলা সম্ভব: শেখ হাসিনা

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

ইমাম ওলামাদের সহযোগিতায় পরিকল্পিত পৌরসভা গড়তে চাই —– রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

৬নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রার্তৃ কল্যাণ সমিতির বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গিফট্ ইন কাইন্ড সামগ্রী বিতরণ

বীরগঞ্জে বৈরাগী বাজার টি-২০ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পক্ষ থেকে ৪৫২ টি প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান

খানসামা থানায় নতুন ওসি’র যোগদান