Saturday , 19 February 2022 | [bangla_date]

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও ইউনিটের পরিচিতি সভা

ঠাকুরগাঁও: বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও ইউনিটের নব-গঠিত কমিটির এক পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইউনিটের সভাপতি মো: মাহমুদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি মুতাসির মামুন এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী শহীদ কাদের।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-জেলা ইউনিটের উপদেষ্টামন্ডলীর সভাপতি অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক ফারজানা হক, সহ-সভাপতি আনসারুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আমিন সরকার, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আবুর রশিদ প্রমুখ।
নব-গঠিত কমিটির পরিচিতি সভায় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, জেলার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করতে হবে। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও ইউনিট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিপ্লবী কমিউনিস্ট লীগের দিনাজপুর জেলা শাখার সাবেক জেলা সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্মরনসভা

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত

বীরগঞ্জে মধ্যরাতে দুটি চোরাই গরু জবাই ভাগাভাগি,১৫ কেজি মাংস জব্দ

বীরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আড়াইবছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুরে মন্দির সংস্কার ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

মহিলা পরিষদের সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে চাই সমাজ ও রাষ্ট্রের প্রচলিত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় হাবিপ্রবিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বিরলে তথ্য কেন্দ্রের এক উদ্যোক্তার উপর হামলা

বিরলে তথ্য কেন্দ্রের এক উদ্যোক্তার উপর হামলা