Saturday , 5 February 2022 | [bangla_date]

বীরগঞ্জে অবিরাম বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ইটভাটায় তৈরি করা কাঁচা ইট পোড়ানোর জন্য খোলা মাঠে স্তূপ করে রাখা কোটি কোটি টাকা মূল্যের ইট বৃষ্টিতে ভিজে লাখ লাখ ইট বৃষ্টির পানিতে গলে গেয়েছে। এতে ভাটা মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে আসে। ক্ষতির শিকার হয়েছে ইটভাটার মালিকরা। উপজেলার প্রায় সব ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভাটা মালিকদের লক্ষ লক্ষ টাকার ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। সরজমিনে উপজেলার কয়েকটি ভাটায় গিয়ে দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এছাড়াও আগুনে পোড়ানোর আগে শুকানো সারিবদ্ধ করে রাখা ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। উপজেলার মেসার্স জেড এস এস ব্রিক্স এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুর ইসলাম বলেন, অকালে টানা বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হবে। তিনি আরও বলেন,এমন পরিস্থিতিতে এ বছর আর ভাটা চালু করা কঠিন বলে মন্তব্য করেছেন তিনি। অপরদিকে রাতে থেকে এমন বৃষ্টি ও হিমেল বাতাসে খেটে খাওয়া দিনমজুর মানুষেরও পড়েছেন বিপাকে। বাড়ি থেকে বেড়াতে পারছেন না অনেকে। রাস্তায় তেমন বাস-ট্রাক, ভ্যান – রিকশা সহ জনশূন্য পুরো এলাকা। বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী বাবুল বলেন,বৃষ্টির পানিতে আমার নিজের ভাটাসহ উপজেলার ৩২ টি ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, কয়লার দাম আগের চেয়ে দ্বিগুণ আর শ্রমিক, মাটির ও তেলের দামও বেশি এত কিছুর মধ্যেও আমরা ভাটাগুলো সচল ছিলাম। কিন্তু মাঘের আকস্মিক বৃষ্টিতে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন ভাটা মালিকেরা। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজামো আসাদুজ্জামান বলেন, অবিরাম বৃষ্টিতে বীরগঞ্জ উপজেলায় কৃষি খাতে তেমন ক্ষতি হয়নি। তবে আলু চাষিদের কিছু ক্ষতি পোহাতে হবে। তাছাড়া বৃষ্টিতে সকল কৃষকের লাভ হবে বলে তিনি মন্তব্য করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজী মোহাম্মদ দানেশ এঁর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের কর্মসূচী পালন

পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে রিক’র উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবা, মদ, গাঁজা ও সিনটা সহ আটক -৩

জাসাস’র মানববন্ধন শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্য জনগণ সহ্য করবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও হুইপ ইকবালুর রহিম প্রদত্ত দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বীরগঞ্জে জাতীয় শোক দিবসে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরন কর্মসুচি