Friday , 25 February 2022 | [bangla_date]

বীরগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী -২০২২) বিকেলে পৌরশহরের সরকারি কলেজ সংলগ্ন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিস প্রাঙ্গণে বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বীরগঞ্জ এপি’র ম্যানেজার ম্যানুয়েল হাসদাসভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনি ,উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসান ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর বনমালী রায়। উক্ত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা শেষে বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড বাংলাদেশ এর অর্থায়নে ১০জন অসচ্ছল হতদরিদ্র পরিবারের প্রতিজনকে ৩টি করে ছাগল বিতরণ করা হয়। এর আগে বীরগঞ্জ পৌরসভা অফিসের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত –সাবেক সাংসদ হাফিজউদ্দীন

হরিপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পঞ্চগড়ে আশ্রয়ণের উপকারভোগীদের আয়বর্ধনম‚লক প্রশিক্ষণ সমাপ্ত

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

বিরামপুরে ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

পীরগঞ্জে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা

স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এ দেশ হবে উন্নত দেশ -হুইপ ইকবালুর রহিম

হাবিপ্রবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রগতিশীল শিক্ষক ফোরাম কর্তৃক আলোচনা সভা

বাজারে মাছ কেটে দিয়ে সংসার চলে জয়ন্তী রায়ের