Sunday , 6 February 2022 | [bangla_date]

বীরগঞ্জ জাতীয় উদ্যানে অবমুক্তের অপেক্ষায় ২০ সুস্থ শকুন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের একমাত্র বন্যপ্রাণীদের পরিচর্যাকেন্দ্রে ২০টি সুস্থ শকুন অবমুক্তের অপেক্ষায় রয়েছে। শনিবার সকালে সরজমিন গিয়ে জানা যায়, দিনাজপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অসুস্থ, আঘাত প্রাপ্ত ও আহত শকুনগুলো উদ্ধার করে নিবিড় পরিচর্যায় রাখা হয়। সিংড়া ফরেষ্টে গড়ে তোলা পরিচর্যাকেন্দ্রে শকুনের দেখাশুনার দায়িত্বে থাকা বাঁশেরহাট ভেটেরিনারি কলেজের চিকিৎসক খাদিজা বেগম জানান,পরিচর্যা কেন্দ্রে থাকা ২০টি শকুন বর্তমানে সুস্থ হয়েছে। শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্রের মুখ্য গবেষক সারওয়ার আলম দিপু জানান,২০১৬ সাল থেকে সিংড়া জাতীয় উদ্যানে এই পরিচর্যা কেন্দ্রটি চালু করা হয়। ২০২১ সাল পর্যন্ত উদ্ধার করা ১৪৯টি শকুন কয়েক মাস নিবিড় পরিচর্যায় রেখে সুস্থ হলে আবারও প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ২০টি শকুন এ পরিচর্যাকেন্দ্রে অবমুক্তের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, পরিবেশ রক্ষায় শকুনের কোনো বিকল্প নেই। প্রতি বছর শীত মৌসুমে সাধারণত হিমালয়ী শকুন বা হিমালয়ান গৃধিনী আসার সমস দীর্ঘ যাত্রাপথে খাবারের অভাব ও ক্লান্তির কারণে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। প্রকৃতির ঝাড়ুদার এই শকুন দেখা মাত্রই আক্রমণ করে অসচেতন মানুষ এদের ধরে হত্যা করে থাকেন। পৃথিবীতে দ্রুততম প্রায় বিলুপ্ত হতে চলা বন্যপ্রাণী শকুন বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। বিশ্ব এই প্রাণী হারিয়ে যাচ্ছে। এব্যাপারে সিংড়া ফরেষ্ট বন বিভাগের কর্র্মকতা (রেঞ্জার) হরিপদ দেবনাথ জানান,শীত মৌসুমে অন্য দেশ থেকে আসা ক্লান্ত ও অসুস্থ শকুন বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে এই পরিচর্যা কেন্দ্রে এনে সুস্থ করে তোলা হয়। সুস্থ হলে তাদের অবমুক্ত করা হয়

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ জাবরহাটে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি: প্রধানমন্ত্রী

বীরগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় ৩৫০ ঘর, স্বপ্ন পুরণ হতে চলছে ভূমিহীন পরিবারগুলোর

আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ

দিনাজপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল-পূজারিদের বিক্ষোভ

বীরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা ই্টভাটা মালিক সমিতির কমিটি গঠন আজাহার সভাপতি ও হাফিজুল সাধারণ সম্পাদক নির্বাচিত