Wednesday , 16 February 2022 | [bangla_date]

বীরগঞ্জ পল্লীতে কু -প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিধবা মহিলা কে নির্যাতন, থানায় মামলা, আটক -১

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ পল্লীতে বিধবা মহিলা কে কু-প্রস্তবে রাজি না হওয়ায় মধ্যযুগি কায়দায় নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের মৃত অনাথ শর্ম্মার বিধবা স্ত্রী বিনোদিনী শর্ম্মা(৪৫) কে একই এলাকার লক্ষণ সেনের ছেলে শচিন শীল(৫০) দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। একইভাবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী -২০২২) দুপুরে কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রধান আসামী শচিন সহ পরিবারের লোকজন মিলে বিধা বিনোদিনী কে বাড়ীর পাশ্ববর্তী আলু খেতে ফেলে মধ্যযুগি কায়দায় নির্যাতনের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা বিধবাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় বিধবার ছেলে অজয় শর্ম্মা বাদী হয়ে নারী-পুরুষ সহ ৪ জনকে আসামী করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ১৭,তারিখ ১৫-২-২০২২ইং। মামলার পর রাতেই বীরগঞ্জ থানার পুলিশ প্রধান আসামী শচিন সেন কে গ্রেফতার করে দিনাজপুর আদালতে সোর্পদ করেছেন। এব্যাপারে এই মামলার তদন্তকারী অফিসার বীরগঞ্জ থানার এসআই তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামি কে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল সীমান্তে বাংলাদেশি ২ কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ জনতা কর্তৃক আটককৃত ভারতীয় ২ নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর

আত্রাই নদীর ভাঙনে হুমকিতে চলাচলের রাস্তাসহ দেড় শতাধিক বাড়ি

আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই: হিলিতে ডা. জাহিদ

বোচাগঞ্জের নাফানগর ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও চেয়ারম্যান কে পিপিই মাস্ক দিলো বন্ধু ফাউন্ডেশন

বীরগঞ্জে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন

রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন

ঠাকুরগাঁ রেল স্টেশনের ছাউনি নির্মাণ কাজ আবার শুরু

পীরগঞ্জে নাারীর মাথার চুল কেটে দেওয়ায় চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন