Thursday , 10 February 2022 | [bangla_date]

বোচাগঞ্জে চোরাই মালামাল উদ্ধার আটক-৩

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরাইকৃত বিভিন্ন মালামাল সহ ৩ জন কুখ্যাত চোরকে আটক করেছে।
বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার বড় সুলতানপুর গ্রামের মোঃ ইউসুফ আলী (৫২) এর বাড়ীতে অভিযান চালিয়ে ব্যাটারি চালিত চার্জার অটোভ্যান সহ তাকে আটক করা হয়। এসময় আটক ইউসুফ আলীর তথ্যমতে উপজেলার আখাপুর গ্রামের কুখ্যাত চোর মোঃ আব্দুল বারেকের বাড়ীতে অভিযান পরিচালনার সময় তার বাড়ী থেকে ৩টি বাই সাইকেল, ২টি টেলিভিশন সহ চুরি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে আব্দুল বারেক (৫৫) পিতা- মৃত শফিক উদ্দীন, সাং-আখাপুর, থানা-বোচাগঞ্জ ও মোঃ বাবুল ওরফে ট্যাবলেট বাবু (৩৫) পিতা- মৃত বালা উদ্দীন, সাং- বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) থানা ও জেলা- সদর, দিনাজপুর কে আটক করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মেসার্স ইয়াসমিন ট্রেডার্স এর শুভ উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বঙ্গবন্ধু শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন–হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশদিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশ্ব ব্যাংক প্রতিনিধির ব্যাংক প্রতিনিধির

হাবিপ্রবিতে সংঘর্ষ মামলায় বিএনপি নেতা বাদশা কারাগারে

ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

দিনাজপুরে এমবিএসকে’র উদ্যোগে আনন্দমুখর পরিবেশে পালিত হলো কৈশোর মেলা

আমির হামজার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে কোকো স্মৃতি সংসদের বিক্ষোভ মিছিল

বোদা থানা পঞ্চগড়ের শ্রেষ্ঠ থানা নির্বাচিত