Sunday , 13 February 2022 | [bangla_date]

মোটর সাইকেল চুরি এ উপজেলার একটি বড় অর্জন —ঠাকুরগাঁও পুলিশ সুপার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে ১৩ ফেব্রæয়ারী ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জনতার মোখোমুখি বিভিন্ন সমস্যা এলাকার আইনশৃংখলা, মাদক, মামলা সংক্রান্ত,ও মোটর সাইকেল চুরি বিষয়ে সরাসরি অভিযোগ শোনেন ঠাকুরগাঁও পুলিশ সুপার।
এসময় তিনি বলেন,জেলার যেখানেই মোটর সাইকেল চুরি হয় এ উপজেলার জনপ্রতিনিধি অথবা প্রশাসনকে বলা হয়, ভাই আমার মোটর সাইকেলটি চুরি হয়েছে আমাকে একটু উদ্ধার করে দেন। এটি এ উপজেলার মানুষের জন্য একটি বড় অর্জন। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রবিবার বিকালে থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি আরো বলেন, আজকে আমি থানা পুলিশের কোন সাফাই শুনতে আসিনি । আমার পুলিশ সঠিক ভাবে কাজ করছে কিনা তা শুনার জন্য এসেছি। আজকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ গুলি পাওয়া গেল আগামি মাসে যেন না শুনি। এজন্য তিনি ওসিকে সর্তক করেন। অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, মেয়র মোস্তাফিজুর রহমান। পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ সেখ (তদন্ত) সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং সভাপতি আ’লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লব,সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা এসএম রবিউল ইসলাম সবুজ (ভারপ্রাপ্ত)। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, সম্পাদক আনোয়ার হোসেন, সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। শেষে প্রধান অতিথি ৬০ জন গ্রাম্য পুলিশ ও গরীব অসহায় শীতার্তদের ব্যক্তির মাঝে বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের প্রতিদ্বন্দি প্রার্থীগণের সাথে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময়

​মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে রিট খারিজ

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

সেনাবাহিনীর উদ্যোগে দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল আটক

বীরগঞ্জে ৪৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ