Monday , 21 February 2022 | [bangla_date]

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল
ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।

কিন্তু বেলা ১২টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা গেছে, বেদিতে নিবেদন করা ফুল নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের পাপড়ি। কিশোর-কিশোরীরা জুতা-স্যান্ডেল পরে বেদিতে উঠে সেলফি তুলতে ব্যস্ত।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
হয়।

সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ০১মিনিটে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকালে ওই কলেজ মাঠে রাণীশংকৈল সংগীত বিদ্যালযের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী, শিশুদের রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

পরে একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মহিলা কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক,
পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক নেতা-কর্মী, কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে একুশে ফেব্রুয়ারির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। উপস্থাপনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আটোয়ারী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন আটক ৩

বিরলে ফার্মারস ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ২০

বিরলে বটগাছের উপর একটি তালগাছ দাড়িয়ে আছে

আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে —- পুলিশের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ

পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার, অভিযুক্ত ‘ক্ষমা চাইলেন’

অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর -সাবেক এমপি- গোপাল

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হালখাতা খেয়ে ১ শিশুর মৃ*ত্যু,অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক